1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুর্নীতির প্রমাণ মিললে পদত্যাগ করবো: নাটোর-৪ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৩|

দুর্নীতির প্রমাণ মিললে পদত্যাগ করবো: নাটোর-৪ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 72 Time View

শিপন আলী,স্টাফ রিপোর্টার: নাটোর-৪(বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম ঘোষণা দিয়েছেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এবং তার বিরুদ্ধে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারেন—তৎক্ষণাৎ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই, এবং কেউ আমার বিরুদ্ধে একটিও দুর্নীতির প্রমাণ দিতে পারেন, আমি সাথে সাথে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াবো। রাজনীতি আমার কাছে ইবাদত ও মানুষের সেবা করার মাধ্যম।

এই ঘোষণা তিনি দেন বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌমুহান গ্রামে জামায়াতে ইসলামীর আয়োজিত এক উঠান বৈঠকে।সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে তিনি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয়রা তার বক্তব্যে ইতিবাচক সাড়া দেন এবং রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে এমন সাহসী অবস্থানের প্রশংসা করেন।

মাওলানা হাকিম বলেন, “জনগণের ভোটই আমার শক্তি। আমি এই আসনকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই—যেখানে সেবা, জবাবদিহিতা এবং নৈতিকতা থাকবে সর্বাগ্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork