1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৮|

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 76 Time View

অরবিন্দ রায়: নরসিংদীর পলাশে ‎এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারিরা। সোমবার সারকারখানার প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
‎‎এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে। বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে। আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি, ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন।
‎‎এছাড়াও বক্তারা ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন চায়। প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ ও উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করে। এবং আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতায়  ব্যাঘাত ঘটলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে  বলে জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork