1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০০|

নীলফামারীতে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬,
  • 123 Time View

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় ছাত্ররাজনীতিতে আলোচিত একটি ঘটনা ঘটেছে। জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি মোঃ মাসুম বিল্লাহ তার নিজস্ব ফেসবুক পোস্টের মাধ্যমে জামায়াতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তার ঘোষণার পর বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরই ধারাবাহিকতায় নীলফামারী-০৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির সর্বশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন ছাত্রদল নেতা মোঃ মাসুম বিল্লাহ।
জনসভায় মাওলানা ওবায়দুল্লাহ সালাফির হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork