1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল - dailydeshkantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪৫|
শিরোনামঃ
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে এড়াতে হবে এই ৩ ভুল ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মমিনুর রশিদ শাইন আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ৪, ২০২৬,
  • 49 Time View

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ মব সৃষ্টির অবসান ঘটিয়ে অবশেষে প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস স্বপদে বহাল হলেন।
নরসিংদীর পলাশ উপজেলায় মব সৃষ্টির অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ মাস পর পলাশ থানা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল হয়েছেন।
বুধবার সকালে বিদ্যালয় কার্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন ।
প্রায় ১৮ মাস আগে একটি মহল মব সৃষ্টি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়। তবে তদন্ত কমিটি তার বিরুদ্ধে আনীত অনিয়মের কোন অভিযোগ প্রমাণিত হয়নি।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে পুনরায় স্বপদে বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস দায়িত্ব গ্রহণ শেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া,পলাশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন দেবনাথ, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাবেক মেম্বার ওসমান গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork