1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:২২|

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 89 Time View
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর অফিস : পিরোজপুরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ গিয়ে শেষ হয়।

 

শোভাযাত্রায় নানা রঙ এর ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক এবং জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের। পরে অনুষ্ঠিত আলোচনা সভা জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশর বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সাইদুল ইসলাম কিসমত, নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, হাসানুল কবির লীন, আফজাল হোসেন টিপু,জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, কামরুজ্জামান শাহীন, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তহিদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সম্পাদক মাহমুদ হাসান শাহিন সহ জেলার ৭ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

‎আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অবিচল রয়েছে। তারা ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork