1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৪২|

ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 86 Time View
ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন
ফুলপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধন

ফয়জুর রহমান, (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধ : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নং সিংহেস্বর ইউনিয়ন এর তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদী ভাঙ্গনের মুখে পড়েছে । বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে পরিদর্শন ও ভাঙ্গনরোধে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম এর উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

 

২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল১১ টায় তিনি পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে নদী ভাঙ্গন প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হলো।

 

এসময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সুপারঃ ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার ও হাবিবুর রহমান, পৌর বিএনপির আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সদস্য আজহারুল ইসলাম, যুবদল নেতা হাসানুজ্জামান মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন হওয়ার পথে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এই উদ্যোগে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জননেতা মোতাহার হোসেন তালুকদার বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। যতদিন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হয়, ততদিন আমরা পাশে থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork