1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাতুন্নবী (সা:) মাহফিল পালিত - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৪|

বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাতুন্নবী (সা:) মাহফিল পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 88 Time View
বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাতুন্নবী (সা:) মাহফিল পালিত
বগুড়ায় ইসলামিক স্টাডিজ গ্রুপের সীরাতুন্নবী (সা:) মাহফিল পালিত

নিজস্ব প্রতিবেদক:

রবিবার বাদ আসর বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার ৩য় সহ সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হেসেবে ছিলেন মাওলানা মোঃ আব্দুল খালিক। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ও যুগ্ম সম্পাদক মাওলান মোঃ রফিকুল ইসলাম মুক্তা। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কারবালা মাদরাসার শাইখুল হাদীস মাওলানা কাজী ফজলুল করিম, ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সালাম, ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদী ও মাওলানা মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে মোঃ মনোয়ার হোসেন পুটু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোঃ আরেফ বিল্লাহ বিলু, এরশাদুল বারী এরশাদ, কাজী আবু বকর সিদ্দিক, মোঃ মাহফুজুল হক, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইসরাফিল হোসাইন, মোঃ আব্দুল আজিজ, মোঃ তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ। বক্তারা দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য রাসুলের সংগ্রামী জীবন অনুসরনের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork