1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়া-৬ এ তারেক রহমান ও বগুড়া-৭ এ খালেদা জিয়ার মনোনয়ন উত্তোলন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:০৭|

বগুড়া-৬ এ তারেক রহমান ও বগুড়া-৭ এ খালেদা জিয়ার মনোনয়ন উত্তোলন

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫,
  • 109 Time View

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (—) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

অপরদিকে, একই দিন বিকেল ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামাল তালুকদার লালু। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে।”
তিনি আরও বলেন, “জেলাবাসী ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিনের অপেক্ষায় সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork