1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৩২|

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 135 Time View

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে স্বাগতিক দল। ঐতিহাসিক এমন অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল (রোববার) মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ১১ রানের জয় পায় বাংলাদেশ।

সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের (গতকাল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork