1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার ঈদগাঁও কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৪৪|

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার ঈদগাঁও কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
  • 104 Time View

ঈদগাঁও প্রতিনিধি: পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার নেতৃবৃন্দের সাথে ঈদগাঁও উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় ঈদগাঁও বঙ্কিম বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের নেতা আরিফুল ইসলাম।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ঈদগাঁও কমিটির সভাপতি মোহাম্মদ ছলিম উল্লাহ সেলিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী।
স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এম আয়াজ রবি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা ওলামাদল আহবায়ক মৌঃফখরুদ্দীন ফরাজি কাজল,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার সহসভাপতি আমিন উল্লাহ আমিন,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক আকাশ,সহসম্পাদক রাশেল তালুকদার,তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোঃ ইউছুপ,নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা কমিটির নেতা সাংবাদিক রাশেদুল আমির চৌধুরী,এনামুল হক এনাম, গিয়াস উদদীন, আরিফুল ইসলাম আরিফ ও মনজুর আলাম প্রমুখ।
সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনকে আরও শক্তিশালী করা, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সদস্যদের দ্রুত সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে উপস্থিত সকলের জন্যে রাতের খাবারের আয়োজন পুর্বক অনুষ্টানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork