1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড় পাতাছড়াতে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ধানের শীষের প্রচার পত্র বিতরণ - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:১৯|

রামগড় পাতাছড়াতে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ধানের শীষের প্রচার পত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 121 Time View
রামগড় পাতাছড়াতে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ধানের শীষের প্রচার পত্র বিতরণ
রামগড় পাতাছড়াতে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে ধানের শীষের প্রচার পত্র বিতরণ

সাইফুল ইসলাম, রামগড়:

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার ও পাতাছড়া বাজার সহ জনবহুল স্থানে ব্যবসায়ী এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদ রামগড় উপজেলা শাখার উদ্যোগে বিএনপির ঘোষিত ৩১দফা ও তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এ স্লোগানের লিফলেট বিতরণ করা হয়েছে।

২৯ আগস্ট (শুক্রবার) বিকেলে জিয়া পরিষদ এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদ এর সহ সভাপতি মোশাররফ হোসেন, ২নং পাতাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নরুল আলম, রামগড় উপজেলা জিয়া পরিষদ এর সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork