1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:৫৩|

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 83 Time View

শ্যামনগর (সাতক্ষীরা), প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৫) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে আনুমানিক ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

এ সময় লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork