1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শ্রীপুরে তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৮|

শ্রীপুরে তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 99 Time View

শ্রীপুর:  গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন মহিলা সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুল দিয়ে বরণ করে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়।

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন—শিল্পী আক্তার, সংরক্ষিত মহিলা সদস্য (১, ২ ও ৩ নং ওয়ার্ড)খাদিজা, সংরক্ষিত মহিলা সদস্য (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড)সুলতানা পারভীন, সংরক্ষিত মহিলা সদস্য (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড)

যোগদান অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করবে।”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দক্ষ, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বিএনপিকে আরও সুসংগঠিত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবযোগদানকারী তিন সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য ও অনিয়ম এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork