1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
স্বাস্থ্যসেবার মান দেখতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন - dailydeshkantha
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্প নগরীতে ভয়াবহ আগুন শয়তান খোঁজে সুখী সংসার : বাঁধন নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভারতকে এড়াতে হবে এই ৩ ভুল ইন্ডাস্ট্রিটা ডাস্টবিন, নোংরামি শুরু হয়েছে : অপু বিশ্বাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মমিনুর রশিদ শাইন আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

স্বাস্থ্যসেবার মান দেখতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 44 Time View

স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও রোগীদের চিকিৎসা সেবা ঘুরে দেখেন। এ সময় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সাথে কথা বলেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটি থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মত ডাক্তাররা আসেন না আমরা খবর পেয়েছি। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করার পর তার সত্যতা পেয়েছি। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের মানুষ যাতে সহজে ও মানসম্মত চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। হাসপাতালগুলোতে চিকিৎসক উপস্থিতি, ওষুধ সরবরাহ ও সেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork