1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আজ বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৩৭|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

আজ বিএনপিতে যোগ দেবেন রেজা কিবরিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 225 Time View

অনলাইন নিউজ: বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে যোগদান অনুষ্ঠান রয়েছে। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। বিএনপির আগামী সংসদ নির্বাচনে জন্য ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে। সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রেখেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকেই নির্বাচন করেছিলেন।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করে পরে দলটির সাধারণ সম্পাদক হন। পরে তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু সেখানে তাকে কেন্দ্র করে দলটিও দুই ভাগে বিভক্ত হয়। পরে বিভক্ত দল আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে রেজা কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork