1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, অভিভাবকদের ভিড় - dailydeshkantha
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১০:১৮|

আন্দোলনের শঙ্কায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, অভিভাবকদের ভিড়

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৫, ২০২৬,
  • 53 Time View

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৫ জুলাই ২০২৬:  চলমান শিক্ষার্থী আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং পরীক্ষা শেষে ঘোষিত লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্রে বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। রাজধানীর একাধিক কেন্দ্রে অন্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। অনেকেই পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন, যাতে পরীক্ষা শেষে সন্তানদের নিরাপদে বাসায় নিয়ে যেতে পারেন।

সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষাকে ঘিরে সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায়। কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ব্যস্ত পরিবেশ তৈরি হয়। অনেক অভিভাবকের মুখে ছিল উদ্বেগের ছাপ।

আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

অন্যদিকে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরেই পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অনেক অভিভাবক বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ একাধিক অভিভাবক জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সন্তানদের একা যাতায়াত করতে দিতে তারা স্বস্তি পাচ্ছেন না। তাই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং পরে সন্তানদের সঙ্গে নিয়েই বাসায় ফিরবেন।

এর আগে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

এদিকে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork