1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
কিশোরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১:২৫|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

কিশোরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
  • 48 Time View

জহুরুল ইসলাম-নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ‘দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সে বাড়িতে একা থাকতেন। তিনি আজকে সকাল ১২ টার দিকে তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে তার নিজ বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিলো। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখতে পায়। সেটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।’

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, ‘এক বৃদ্ধাকে তার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। সেখানে পুলিশ গিয়েছে।’

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork