1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিপ্র-বেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় সালাম তালুকদারের মোটর সাইকেল শোডাউন - dailydeshkantha
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১৮|
শিরোনামঃ
বিপ্র-বেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় সালাম তালুকদারের মোটর সাইকেল শোডাউন পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠিত সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয়

বিপ্র-বেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচনায় সালাম তালুকদারের মোটর সাইকেল শোডাউন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬,
  • 6 Time View

 

ফিরোজ মাহমুদ নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: 

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্র-বেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসমর্থন প্রত্যাশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন (বিএনপি)-এর সাবেক সভাপতি  সালাম তালুকদার।

অদ্য ২৬শে নভেম্বর রোজ বৃহস্পতিবার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের সমর্থিত নেতা কর্মীদের নিয়ে প্রায় তিন শতাধিক মটর সাইকেল বহর নিয়ে পূরো ইউনিয়নের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসা অর্জনে সেরা অবস্থানে তিনি।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সালাম তালুকদার। ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি দলীয় সমর্থন প্রত্যাশী
জনাব সালাম তালুকদার।

রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় বিপ্র বেলঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া,ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হন তিনি।সেই সময় থেকেই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে স্থানীয়দের অভিমত।

সালম তালুকদার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হলো দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকা।স্থানীয়দের মতে,তিনি সহজেই সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে পারেন। সাধারণ মানুষ তাঁর কাছে নিজেদের সুখ-দুঃখের কথা মন খুলে বলতে পারেন।বিশেষ করে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক রয়েছে।এ কারণেই অনেকের কাছে তিনি গরিব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত।

আসন্ন বিপ্র-বেলঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রত্যাশা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাটোর- নলডাঙ্গা’র গনমানুষের নেতা মাননীয় হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) এবং জেলা বিএনপির সাংগঠনিক (নাটোর-নলডাঙ্গার) নেতৃবৃন্দের পূর্ণ সমর্থন ও ইউনিয়নবাসীর ভালোবাসা পেলে তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে একটি সম্মানজনক উপহার দিতে সক্ষম হবেন।

এ বিষয়ে তাঁর প্রত্যয়ী বক্তব্য,জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি দীর্ঘদিন ধরে বিপ্র-বেলঘরিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে আছি, থাকবো। দল-মতনির্বিশেষে সবার ভালোবাসা ও দোয়া নিয়ে কাজ করতে চাই।দলীয় নেতাকর্মীদের সমর্থন এবং সাধারণ মানুষের আস্থা পেলে ইনশাআল্লাহ বিজয় অর্জন করে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা,যোগ্য নেতৃত্ব,জনসম্পৃক্ততা ও মানুষের পাশে থাকার মানসিকতাকে গুরুত্ব দিয়ে আগামী ২১শে জানুয়ারী নলডাঙ্গা উপজেলার বিপ্র-বেলঘরিয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁদের অনেকেই সালাম তালুকদারকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork