1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঐতিহ্য ও গৌরবের ৩২ বছরে চারঘাট উপজেলা প্রেসক্লাব, শুভেচ্ছা জানালেন প্রশাসনের কর্মকর্তারা - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৯|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

ঐতিহ্য ও গৌরবের ৩২ বছরে চারঘাট উপজেলা প্রেসক্লাব, শুভেচ্ছা জানালেন প্রশাসনের কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬,
  • 42 Time View

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সোনালী সংবাদ-এর চারঘাট প্রতিনিধি ও চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক রাজশাহী প্রতিদিন-এর চারঘাট পৌর প্রতিনিধি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিনুল হক।

সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চারঘাট উপজেলা প্রেসক্লাব দীর্ঘ ৩২ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে সংগঠনের ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান বিজয় কুমার ঘোষ বলেন, সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি চারঘাট উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবকণ্ঠ-এর চারঘাট প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মৌসুমী দাস, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দৈনিক বার্তা-এর প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, দৈনিক রাজশাহী প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার এ এস সুমন এবং প্রেসক্লাবের প্রচার সম্পাদক এম এম জিয়াউল হক জুয়েল।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারঘাট উপজেলা প্রেসক্লাবের দীর্ঘ পথচলা স্থানীয় সাংবাদিকতার ক্ষেত্রে একটি গৌরবময় অধ্যায়। পারস্পরিক সম্প্রীতি, পেশাগত দায়িত্ববোধ ও ঐক্য বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের কলম সবসময় সত্য ও জনস্বার্থের পক্ষে কথা বলতে হবে। এলাকার উন্নয়ন, অনিয়ম-দুর্নীতি, সাধারণ মানুষের অধিকার ও সমস্যা তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

এদিকে, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রেসক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.স.ম. আব্দুন নূর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রেসক্লাবের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ১৭ নভেম্বর ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চারঘাট উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে। ঐতিহ্য, দায়িত্ববোধ ও গৌরবময় পথচলার ধারাবাহিকতায় সংগঠনটি এবার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork