স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা সিএনজি মালিক সমিতি (রেজিঃ নং-৯১২)-এর উদ্যোগে রবিবার (১৫ নভেম্বর) বগুড়া জেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রতন এবং ধর্মীয় সম্পাদক মনির হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বগুড়া জেলা অটোরিকশা সিএনজি মালিক সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলতার সঙ্গে পরিবহন কার্যক্রম পরিচালনা করতে হবে। যাত্রীসেবার মান নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে প্রচলিত নিয়মনীতি মেনে চলতে হবে।
বক্তারা আরও বলেন, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বজায় থাকলে পরিবহন ব্যবস্থাপনা আরও সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীল হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় সিএনজি মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।