1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩০|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২, ২০২৬,
  • 113 Time View

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার লক্ষ্যে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক প্রতিনিধিদের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল কলম, খাতা, স্কেল, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগসহ শিক্ষার্থীদের দৈনন্দিন পড়াশোনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাইথাম কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. আনিছুল ইসলাম শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বাবা মোহাম্মদ শাহ, মা ও সহধর্মিণী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুল ইসলাম শাহেদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট বিশ্বাস করে, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে গ্রামবাংলার প্রতিটি শিশুই পড়ালেখায় সাফল্য অর্জন করতে সক্ষম হবে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে শিক্ষার প্রসার ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork