1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৪:২২|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ৪, ২০২৬,
  • 54 Time View

বাবুল রহমান রবিন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ গ্রাম, উন্নত দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান বাড়ানো, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ দপ্তরের সাবেক কর্মকর্তা ও পল্লী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ডা. মাছুদার রহমান সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. রুহুল কবীর রিয়াদ এবং সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসু।

অনুষ্ঠানে ডা. মাছুদার রহমান সরকার বলেন, খামার ও পশু হাসপাতালের আশপাশে গাছ লাগালে গবাদিপশুকে তীব্র গরম থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। পাশাপাশি ইপিল-ইপিল ও বাবলার মতো গাছের পাতা গবাদিপশুর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। ভেষজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পশুর প্রাথমিক চিকিৎসায়ও উপকার পাওয়া সম্ভব।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, অসুস্থ গবাদিপশুকে চিকিৎসকের পরামর্শ ছাড়া জবাই করা উচিত নয়। কোনো পশু অসুস্থ হলে দ্রুত পশু হাসপাতালে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে হবে।

সমিতির সভাপতি হাসানুজ্জামান হাসু বলেন, ‘পল্লী সমবায় সমিতির চার বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি সফল করতে যারা সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ।’

কর্মসূচিতে সমিতির সদস্যসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork