1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৯|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 146 Time View

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান মন্ত্রিসভায় স্থান পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা পলাশসহ পুরো নরসিংদী জেলায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শুক্রবার নবনিযুক্ত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

ড. আবদুল মঈন খান দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাঁর মন্ত্রীত্বের খবরে পলাশের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। অতীতেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়ে পলাশ তথা নরসিংদীতে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রত্যাশা, এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় দেশের পাশাপাশি পলাশ ও নরসিংদীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তাঁদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনীতিবিদের হাতে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়ায় দেশের অবকাঠামো ও স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা বলেন, “মঈন খানের মতো একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের হাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব যাওয়া মানে সারাদেশের রাস্তাঘাট ও মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা তৈরি হওয়া। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন হিসেবে তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিনি দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা বলেন, “মঈন খান স্যার মন্ত্রী হওয়ার খবর নরসিংদীবাসীর জন্য নিঃসন্দেহে আনন্দের। সৃষ্টিকর্তা যেন তাঁকে সুস্থ রেখে সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দেন।”

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, “সৃষ্টিকর্তা যেন ড. আবদুল মঈন খান স্যারকে দীর্ঘজীবী ও সুস্থ রাখেন। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল মঈন খান স্যারকে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা। স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয়ে রাজপথে নিজের শরীরের রক্ত দিয়েছি। তারপরও কখনো রাজপথ ছাড়িনি।”

ড. মঈন খান মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার পর নরসিংদীবাসীর প্রত্যাশাও বেড়েছে। স্থানীয়দের আশা, অভিজ্ঞ এই রাজনীতিবিদ মন্ত্রিত্বের দায়িত্ব পালনের পাশাপাশি তাঁর নির্বাচনী এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork