1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দীঘিনালায় শান্তি ও সম্প্রীতির বার্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ। - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:০৯|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

দীঘিনালায় শান্তি ও সম্প্রীতির বার্তায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ।

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
  • 63 Time View

দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা জোনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে দীঘিনালা জোন সদরে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ। এছাড়াও দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কোয়ার্টার মাস্টার শেখ সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা প্রদানকালে জোন কমান্ডার উপস্থিত উপকারভোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বক্তব্যে জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সকল সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রেখে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক ও কল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork