1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ছেঁড়া পতাকা উড়াচ্ছেন জনমনে ক্ষোভ - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:২৯|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ছেঁড়া পতাকা উড়াচ্ছেন জনমনে ক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 97 Time View
দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ছেঁড়া পতাকা উড়াচ্ছেন জনমনে ক্ষোভ
দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ছেঁড়া পতাকা উড়াচ্ছেন জনমনে ক্ষোভ

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন স্থাপনা লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে কয়েক দিন ধরে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

 

জাতীয় পতাকা আইন অনুযায়ী ছেঁড়া বা নোংরা পতাকা উত্তোলন দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে প্রকাশ্যে সরকারি নিয়ম লঙ্ঘন করে পতাকা টানানোয় জনমনে প্রশ্ন উঠেছে। স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবহেলা মানুষ অসম্মানজনক বলেই মনে করছেন।

 

এ বিষয়ে টোল প্লাজার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন বলেন, “আমি টোল প্লাজার কেবল প্রযুক্তিগত বিষয়গুলো দেখি। পতাকা উত্তোলন বা দেখভালের দায়িত্ব আমার নয়। ছেঁড়া পতাকা টানানো মোটেই ঠিক হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে জানাবো।”স্থানীয়রা দ্রুত ছেঁড়া পতাকা সরিয়ে নতুন জাতীয় পতাকা উত্তোলন এবং এ ধরনের অবহেলার পুনরাবৃত্তি রোধে সেতু কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork