1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‎দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ১০৪তম জন্মবার্ষিকী পালিত - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১৯|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

‎দৈনিক সংবাদের সাবেক সম্পাদক আহমদুল কবিরের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
  • 58 Time View

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ দেশবরেণ্য রাজনীতিবিদ, দৈনিক সংবাদের সম্পাদক,ডাকসুর প্রথম ভিপি,অসাম্প্রদায়িকতার বিমূর্ত স্তম্ভ, সাধারণ মানুষের আশ্রয়স্থল, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ব্যাক্তিত্ব, নিঃস্বার্থ পরোপকারী , সাবেক সংসদ সদস্য ঘোড়াশাল- পলাশ- নরসিংদী তথা দেশবরেণ্য আহমদুল কবির ( মনু মিয়া) সাহেবের ১০৪ তম জন্মবার্ষিকী পালন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে জন্মদিন শুরু হয়। দুপুর ১১ টায় মরহুম আহমদুল কবির সাহেবের কবরে প্রদান করা হয় পুষ্প স্তবক অর্পন ও কবর জিয়ারতসহ মোনাজাত। এতে অংশগ্রহন করে দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, নরসিংদী-২ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য- সাবেক মন্ত্রী ডঃ আবদুল মঈন খান। এসময় সাথে ছিলেন বিএনপির পলাশ উপজেলা বিএনপির সভাপতি- আঃ সত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হকসহ অগনিত নেতাকর্মী ও পলাশ- ঘোড়াশালের সর্বস্তরের জ্ঞানী গুণী ও সাধারণ মানুষ।
মরহুমের কবরে পুস্পস্তবক প্রদান করে দৈনিক সংবাদের পক্ষ হতে আলতামাশ কবির সাথে ছিলেন ডঃ আবদুল মঈন খান, মনু মিয়া স্মৃতি সংসদের সাবেক পৌর কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের পক্ষ হতে দৈনিক সংবাদের প্রতিনিধি, পলাশ(নরসিংদী) সাংবাদিক এস কে দেবনাথ- সমীর, ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট এন্ড মেসার্স ইসলাম ট্রেডার্স মোঃ লোকমান হোসেন, ঘোড়াশাল- পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসির পক্ষে কাউন্সিলর নুরুল ইসলাম ও নেহাববাসীর জনগণ।সাথে ছিলেন স্বনামধন্য সাংবাদিক কার্তিক চ্যাটার্জী,আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের বিজয় বণিক, হিরালাল কর ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পুষ্পস্তবক অর্পন শেষে দুপুর ১২ টায় মরহুমের জন্মদিনের কেক কাটেন ডঃ আবদুল মঈন খান। তিনি হাসিমুখে কেক কেটে তুলে দেন আগত এতিম শিশুদের মুখে। শতশত মানুষ এ দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে যান।আগত মানুষ তখন মহান আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ আপনি আমাদের প্রাণপুরুষ প্রিয়জন আহমদুল কবির সাহবের আত্মাকে বেহেশতের সুন্দরতম স্থানে ঠাঁই দিবেন। একই সাথে মরহুমের পরিবারের সবার জন্য লোকজন দোয়া করতে থাকে।
এরপর শুরু হয় এলাকার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। প্রায়ই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বেলা ১:৩০ মিনিটে এলাকার এতিমখানাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। একই সাথে মিয়াবাড়িতে আগত লোকজনসহ এতিমদের আপ্যায়ন করা হয়।এসময় মরহুমের কণ্যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির সার্বিক কর্মসূচীর তত্ত্বাবধান করেন এবং আগতদের সাথে কূশল বিণিময় করেন।
বাদ আসর এলাকার মসজিদে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork