1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৯:০০|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬,
  • 62 Time View

সাইফুল ইসলাম, রামগড়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদ, রামগড় উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন রিফনের নেতৃত্বে অনুষ্ঠিত এই গণসংযোগে সমর্থক পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা বলেন, ওয়াদুদ ভূইয়া পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ২৯৮ আসনের বিএনপি,র প্রার্থী ওয়াদুদ ভূইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ভোটেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

প্রচারণাকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork