1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৯:০১|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 259 Time View
নাগরপুরে নায়েব ফরহাদের ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ফরহাদ আলীর ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ও মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন। মানববন্ধনে লিখিত বক্তব্যে স্থানীয় মোঃ আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এ সময় আরও বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ এবং মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে। এ বিষয়ে নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, “আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত ওই নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ফরহাদ আলীর ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা ও মামুদনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে স্থানীয় মোঃ আলমাস উদ্দিন অভিযোগ করেন, ফরহাদ আলী ক্ষমতার অপব্যবহার করে জমি ভেদে খাজনা বাবদ ২০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার এমনকি ১ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেন। টাকা না দিলে সেবা প্রার্থীদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, মোঃ ইউসুফ এবং মোঃ আলাউদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নায়েব ফরহাদ আলীর দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ ভূমি অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। ভূমি অফিস কার্যত ঘুষের আখড়ায় পরিণত হয়েছে।

এ বিষয়ে নাগরপুর উপজেলার ভূমি কর্মকর্তা দীপ ভৌমিক জানান, “আমরা ইতোমধ্যে এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেছি। তদন্ত রিপোর্ট জেলা প্রশাসক (ডিসি) অফিসে জমা দেওয়া হবে। ডিসি অফিস থেকে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানববন্ধনে উপস্থিত বক্তারা দুর্নীতির সাথে জড়িত ওই নায়েবকে দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork