1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:২২|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 129 Time View
বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

মোঃ মামুন হোসাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে  পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক  মোঃ রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে  ১৭টি ইউনিটের দুই হাজারের বেশি ত্যাগী  নেতা  কর্মীদের  আগমন ঘটে। 

প্রতিষ্ঠা বার্ষিকী ও র‌্যালি অনুষ্ঠানে সকল নেতাকর্মীরা সাদা গেঞ্জি পরিধান করে বকের সাজে সজ্জিত হয়ে শুভ শুভ দিন, যুবদলের জন্মদিন স্লোগানে মুখরীত করেন। নেতারা  তাদের বক্তব্যে  দাবী তুলে বলেন রিমানুল ইসলাম রিমু,আকরাম ও সাইফুল মৃধার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হোক। 

শুভেচ্ছা বক্তব্যে সাবেক যুবদল নেতা রিমু বলেন – আকরাম,সাইফুল মৃধা ও আমার বিরুদ্ধে যে বহিষ্কার আদেশ আনায়ন করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা হোক। জেলা যুবদল নেতা রিমু  আরো বলেন সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে দেশের প্রতিটি ত্যাগী সংগ্রামী, আদর্শনিষ্ঠ নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন। যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়,এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল,জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। আজ সেই সংগঠন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তি।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন তিনি  বলেন, বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্র,ভোটেরঅধিকার,বাকস্বাধীনতা ও আইনের শাসন আজ হুমকির মুখে। এই সংকটময় সময়ে যুবদলের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদেরকে দেশের প্রতিটি তরুন যুবককে সত্য ও ন্যায়ের পথে একতাবদ্ধ করতে হবে, সকল ধরনের অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন,যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে সংগঠিত করে জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা পালন করা। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যুবদলের কর্মীরা নিরলসভাবে জনগণের পাশে আছে। তারা আন্দোলনে যেমন সাহস দেখাচ্ছে, তেমনি মানবিক কাজেও অগ্রণী ভূমিকা পালন করছে। 

জেলা যুবদল ও সদর উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবদল হবে সত্য ও ন্যায়ের শক্তি। দেশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের অগ্রভাগে থাকবো, সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে বিএনপি  যুবদলের আদর্শ পৌঁছে দিতে হবে। যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল তরুণ ও যুব সমাজকে আহ্বান জানাচ্ছি- আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনের কাতারে দাঁড়াই। শহীদ জিয়ার আদর্শ, আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই। 

আমরা আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীক প্রার্থীকে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করে জনগনকে উপহার দিব বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork