1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিচার মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করা উচিত: নাহিদ - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৭:২০|
শিরোনামঃ
‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

বিচার মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করা উচিত: নাহিদ

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫,
  • 119 Time View
বিচার মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করা উচিত: নাহিদ
বিচার মাধ্যমে আওয়ামী লীগের বিষয়ে ফয়সালা করা উচিত: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে তাদের বিষয়ে সুষ্ঠু ফয়সালা করতে হবে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

৪৭ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। সাক্ষ্যগ্রহণের সময় নাহিদ বলেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। দলের অপরাধ ও ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট অন্যায়গুলোকে বিচার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে থাকবে। এছাড়া শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে উল্লেখ করে নাহিদ বলেন, রাজনৈতিকভাবে এই অপরাধ দলের দায়ে হিসাব করা উচিত।

জেরার সময় নাহিদ জানান, তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যেসব অন্যায় ঘটেছে, সেগুলো সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যায় হিসেবে গণ্য করা হবে। ব্যক্তিগত মামলা করা হয়নি, তবে গুমের ঘটনায় আলাদা অভিযোগ করা হয়েছে।

এদিকে, ১৮ সেপ্টেম্বর বেলা সোয়া ১১টা থেকে তিনি ৪৭ নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। দুপুরে বিরতি দেওয়া হয় এবং বিকেল ৪টা পর্যন্ত স্টেট ডিফেন্স আইনজীবীর জেরার কাজ চলেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork