1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‘ব্যাচেলর হানিমুনে’ বিজয়-রাশমিকা - dailydeshkantha
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী, চালক হেলপারসহ গ্রেপ্তার ৩ ডিমলায় প্রেমের মায়া জ্বালে পরে সেনা সদস্যসহ পাঁচ জন আটক নওগাঁর আত্রাইয়ে অধিক লাভের আশায় আলুচাষে ব্যস্ত কৃষক আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক চার চেয়ারম্যানের বিএনপিতে যোগদান, সমালোচনার ঝড় নীলফামারীতে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থীর মতবিনিময় বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইউএই প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ

‘ব্যাচেলর হানিমুনে’ বিজয়-রাশমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫,
  • 65 Time View

অনলাইন নিউজ: দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।

আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা। বলিউড ও দক্ষিণী সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবার গভীর রাতে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা।

সমালোচনার পরও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘অ্যাভাটার থ্রি’
চিত্রনায়ক রিয়াজের আসলে কী হয়েছে, যা জানাল পরিবার

দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি এবং মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক যোগাযোগমা ধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।

পরবর্তীতে বিজয় নিজেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে জল্পনা আরও উসকে দেন। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে বিজয় লিখেছেন, ‘কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।’

যদিও রাশমিকা নিজের প্রোফাইল থেকে এখনো কোনো ছবি শেয়ার করেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই যে এই যুগল বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। ভক্তরা এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবেই দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork