নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ প্রতিশ্রুতি এডুকেয়ার হোমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. জান্নাতুল ফেরদৌস কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে “স্টুডেন্ট অব দ্য ইয়ার–২০২৫” সম্মানে ভূষিত হয়েছেন।
এ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে একটি ল্যাপটপ প্রদান করা হয়। জলঢাকা, ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ—এই চার উপজেলার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে তাকে সর্বোচ্চ নম্বরধারী হিসেবে নির্বাচিত করা হয়।
জান্নাতুল ফেরদৌসের এই অসাধারণ সাফল্যে তার পরিবার, শিক্ষকবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বইছে। প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, সে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছে।

এ সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন ।