1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:৩০|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬,
  • 56 Time View

সাইফুল ইসলাম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে জিয়া পরিষদ পৌর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে জনমত গঠন, ধানের শীষের প্রচার কার্যক্রম জোরদার এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌর এলাকার সহেল বাগান সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামগড় পৌর জিয়া পরিষদের সভাপতি মো. কাশেম আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ, জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হক এবং রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি মহিন উদ্দিন হারুন।

মতবিনিময় সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

বক্তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করে ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, জিয়া পরিষদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পেশার প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনে ধানের শীষের পক্ষে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork