1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা - dailydeshkantha
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৪|
শিরোনামঃ
লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন ইসরায়েলে নির্বাচনের আবহে ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী

রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬,
  • 55 Time View

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে জিসাস বগুড়া মহানগর কমিটির একটি প্রতিনিধি দল রেজাউল করিম বাদশা এমপির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে শুভকামনা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অঙ্গনে জিয়া সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে বগুড়া মহানগরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

জিসাস নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় রেজাউল করিম বাদশা এমপি জিসাস নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, বগুড়া মহানগর জিসাসের সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম শেখ, সহসভাপতি গুলজার আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ আহম্মেদ মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু ও দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলী।

এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে জিসাস বগুড়া মহানগর কমিটির নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork