1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সংসদে বিক্ষোভ, কাঠমান্ডুতে কারফিউ, নিহত ৭ - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:০১|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

সংসদে বিক্ষোভ, কাঠমান্ডুতে কারফিউ, নিহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 134 Time View
সংসদে বিক্ষোভ, কাঠমান্ডুতে কারফিউ, নিহত ৭
সংসদে বিক্ষোভ, কাঠমান্ডুতে কারফিউ, নিহত ৭

নেপালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি ও সেনা মোতায়েন করে সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজারো তরুণ নিরাপত্তা বাহিনীর বাধা অগ্রাহ্য করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে। আন্দোলনকারীরা এ প্রতিবাদকে ‘জেন-জি রেভলিউশন’ নামে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়া বন্ধ করে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে।

সম্প্রতি নেপাল সরকার ২৬টি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ সবকটি অ্যাপ বন্ধ করে দিয়েছে। চালু রাখা হয়েছে কেবল টিকটক। সরকারের ব্যাখ্যা, নিবন্ধিত না হওয়ায় এবং ভুয়া অ্যাকাউন্ট থেকে ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ ছড়ানোর কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারা বলছে, জনসমর্থন হারানোর ভয়ে সরকার বিরোধী কণ্ঠরোধ করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংশ্লিষ্ট বিলকে ঘিরে এরই মধ্যে নেপালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork