1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন - dailydeshkantha
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০৪|
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? জাতীয় স্মৃতিসৌধে রিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন ও দোয়া দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক: সরকারী সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে এ সফর। মঙ্গল ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশ এর অধিক দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতির কথা সম্মেলনে জানান।
তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।
বুধবার (২৫ মার্চ) সকালে হোয়াইট হাউজে মার্কিন ফার্স্ট লেডি ও সম্মেলনের আয়োজক মেলানিয়া ট্রাম্প ডা: জুবাইদা রহমান সহ আগত সকল অতিথিদের স্বাগত জানান। মার্কিন ফার্স্ট লেডির স্বাগত বক্তব্যের মাধ‍্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এসময় তিনি আবারো শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সকলকে ভূমিকা পালনের আহ্বান জানান। ডা: জুবাইদা এরপর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন‍্য সাক্ষাত এবং কুশলাদি বিনিময় করেন তাছাড়াও তাঁরা শিশুদের কল‍্যানে একযোগে কাজ করার জন‍্য একমত হন। এ ধরনের গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য মেলানিয়া ট্রাম্পকে বিশেষভাবে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান। পাশাপাশি বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গেও সৌজন‍্য সাক্ষাত ও কুশলাদি বিনিময় করেন তিনি। পরে ডা. জুবাইদা ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করেন।
সবশেষে গ্রুপ ফটো সেশন ও রিসিপশনে অংশ নেন ডা. জুবাইদা রহমান।
এর আগে মঙ্গলবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্যে শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও উদ্যোগের কথা তুলে ধরেন। অংশগ্রহণকারী বিশ্বনেতাদের প্রতিনিধিরা বাংলাদেশের এই অভিজ্ঞতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং শিশুদের কল্যাণে বাংলাদেশের সাথে একযোগে প্রত‍্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে হোয়াইট হাউসের পক্ষে ডা. জুবাইদা রহমানের স্বাক্ষাতকার নেওয়া হয়। এসময় প্রশ্নের জবাবে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সকল শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডি ও স্পাউসদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ্য, এই সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডির আয়োজিত একটি বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
এছাড়াও সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও প্রয়োগ উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান এবং তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork