1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:৫১|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

পাঁচ দিনে কত আয় করল প্রিন্স?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 80 Time View

বিনোদন ডেস্ক: ঈদুল ফিতরের সিনেমার দৌড়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এর সংগ্রহ বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয়কে দিচ্ছে নতুন গতি।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.০৬ লাখ টাকায়। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয়ের অংক ছিল ১৫.২৯ লাখ এবং চতুর্থ দিনে তা ছিল ১৬.৩৮ লাখ টাকা।

পঞ্চম দিনে এসে প্রেক্ষাগৃহে শো-এর সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে কালেকশনও। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহারসহ দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে মোট ৪১টি শো চলেছে। যার মধ্যে ১৭টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং আরও ২টি শো ছিল দর্শকপূর্ণ। পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬.৪১ লাখ টাকায়। আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে আজ ষষ্ঠ দিনেই সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork