1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার - dailydeshkantha
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:৫৯|

টেকনাফে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 91 Time View

ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিকেলে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার শাপলা চত্ত্বরে অভিযান পরিচালনা করে।
অভিযানে তারা কক্সবাজারের টেকনাফ মডেল থানার মামলা নং-৫১, তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯, এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজারের রায় অনুযায়ী ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি শহিদ উল্লাহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহ (২৩) কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর নাজিরপাড়া চকবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুস শুক্কুর।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অস্ত্র উদ্ধার, জলদস্যুতা, ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপহরণসহ নানাবিধ অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত শহিদ উল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork