1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| ভোর ৫:৪৫|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ডিমলায় ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজে বর্ষবরণ, নবীন বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ‘অবরুদ্ধ’ হরমুজ পাড়ি দিলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাংকার নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এমপি আমির হামজাকে আইনি নোটিশ

চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 47 Time View

মোঃ হেলাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া এলাকায় অবস্থিত চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মোট ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৭ জন বৃত্তি লাভ করেছে—যা প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোরশেদ আলম, প্রধান শিক্ষক হাফেজ আজাদ হুসাইন, ছাত্রশিবিরের নোয়াখালী জেলা দক্ষিণের দপ্তর সম্পাদক কাউসার হুসাইন, স্থানীয় জনপ্রতিনিধি মোস্তাফিজ মেম্বার, মাওলানা হাবিবুর রহমান মামুন, সাংবাদিক হেলাল উদ্দিন, চর এলাহী ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি নুর উদ্দিন সেক্রেটারী আব্দুর রহমান ও সাবেক মেম্বার কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ থাকে যে দারুল ফালাহ নুরানী মাদ্রাসা ২০২১ সালের প্রথম দিকে এলাকার স্হানীয় কয়েকজন যুবকের উদ্যোগে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়ে পা পা করে আজ ৫ বছরের মাথায় ৫ম শ্রেনীতে উন্নতি লাভ করেন।
এবং প্রতি বছরই এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃত্তি পরিক্ষা দিয়ে বৃত্তি পেয়ে থাকেন।

তেমনিভাবে মঙ্গলবার ও অনুষ্ঠান শেষে ১৭ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ও তাদের অভিভাবকদের মাঝে (সম্মাননা) ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork