1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন - dailydeshkantha
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০১|
শিরোনামঃ

যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬,
  • 209 Time View

বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী ইসরাত জাহিন আহমেদ। নিজের অভিনয় শৈলী দিয়ে ইতোমধ্যেই তিনি দর্শকদের নজর কেড়েছেন। ‘অসময়’, ‘রিভেঞ্জ’ কিংবা ‘দ্য সিক্রেট’ প্রতিটি প্রজেক্টেই তিনি নিজের জাত চিনিয়েছেন। তবে ক্যারিয়ারের সাফল্যের সমান্তরালে সাম্প্রতিক সময়ে বডি বিল্ডার আনিসুল ইসলাম ববির সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

নেটিজেনদের একাংশ তাদের ছবি ও ভিডিওর সূত্রে ‘পরকীয়া’র গুঞ্জন তুললেও, ইসরাত জাহিন নিজের জীবনের লড়াই এবং জীবনসঙ্গী কেমন হবে তা নিয়ে এক পডকাস্টে করা বলেছেন।

ইসরাত জাহিন আহমেদ বলেন, ‘আমার পরিবারে আমার মা মারা যাওয়ার পর আসলে আমার পরিবার হয়ে গিয়েছিলেন। তাই আমি একই সাথে পরিবারের পুরুষ এবং নারী উভয় সত্তা হিসেবেই ছিলাম। আমার আক্ষরিক অর্থেই একটি মেয়ে আছে, যে আসলে আমার বোন। তার বয়স প্রায় ১৭-১৮ বছর। বলতে গেলে অনেক বড় একটা বাচ্চা।’
তার কথায়, ‘তাই অনেক কম বয়সেই আমার মনে হয়েছে যে আমার ওপর অনেক বড় একটা দায়িত্ব চলে এসেছে। আমি একই সাথে আমার পরিবারের জন্য বাবা, মা, বোন এবং একজন সেবাদানকারী ও অভিভাবক হিসেবে ছিলাম।’

‘তাই জীবনটা আমার জন্য খুব একটা সহজ ছিল না, তবে আমি কোনো অভিযোগ করছি না। কারণ এটিই আমাকে শিখিয়েছে কীভাবে শক্ত হতে হয় এবং এভাবে আমি আরও অনেক লড়াই মোকাবিলা করতে পারব।’

পুরুষ সঙ্গীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিজেকে এভাবেই গড়ে তুলেছি। আমি নিজের চারপাশে এমন একটি দেয়াল তৈরি করেছি যে, আমি জানি যখন কোনো পুরুষ আমার জীবনে আসবে তাকে অবশ্যই সেই যোগ্যতাসম্পন্ন হতে হবে। তাকে আমার চেয়ে সব দিক থেকে অন্তত দশ গুণ বেশি দক্ষ হতে হবে, যেন আমি তাকে নিজের মানুষ বা স্বামী হিসেবে পরিচয় দিতে পারি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork