দিনাজপুর প্রতিনিধি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি’র দিনাজপুর সার্ভিস সেন্টারের উদ্যোগে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি মোঃ আবেদ আলী। সভাটি মোঃ মোখলেছুর রহমান, এএমডি ও দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন, গ্রাহকসেবা বৃদ্ধি, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভাটি সঞ্চালনা করেন দিনাজপুর সার্ভিস সেন্টারের ক্যাশিয়ার মোঃ মোফাচ্ছের আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, কোম্পানির উন্নয়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি বীমা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় দিনাজপুর সার্ভিস সেন্টারের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।