1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৫৬|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

জিৎকে নিয়ে বিতর্কিত পোস্ট, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২২, ২০২৬,
  • 25 Time View

বিনোদন ডেস্ক: ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ ও নেতিবাচক পোস্টের ঘটনায় নিজের ভক্তদের সতর্ক করেছেন টালিউড অভিনেতা দেব অধিকারী। সহশিল্পী জিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর বিরুদ্ধে করা নেতিবাচক পোস্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দেব।

সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর ওই পেজের মন্তব্যের ঘরে গিয়ে আপত্তি জানান দেব। একই সঙ্গে নেতিবাচক আলোচনা বন্ধ করার নির্দেশ দেন তিনি।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, “জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।”

দেবের নির্দেশের পর প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি জিতকে নিয়ে প্রকাশ করা নেতিবাচক পোস্ট, ছবি ও তথ্য সরিয়ে নেয়। পরে একটি পোস্টের মাধ্যমে নিজেদের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন পেজটির অ্যাডমিনরা।

উল্লেখ্য, টালিউডে দেব ও জিতের জনপ্রিয়তা দীর্ঘদিনের। দুই তারকার ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় তর্ক-বিতর্ক দেখা যায়। তবে সহশিল্পীর প্রতি সম্মান দেখিয়ে দেবের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা।

অনেকের মতে, তারকাদের ভক্তদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও তা যেন ব্যক্তিগত আক্রমণ বা অন্য শিল্পীকে হেয় করার পর্যায়ে না যায়। দেবের এই পদক্ষেপ বিনোদন অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ পরিবেশ বজায় রাখার একটি ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork