1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১১:৪৫|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 184 Time View

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। নায়করাজকে হারানোর নয় বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

শাকিব খান লেখেন, নায়করাজ রাজ্জাককে হারানোর নয় বছর পেরিয়ে গেলেও তার শূন্যতা আজও সমানভাবে অনুভব করেন। রাজ্জাক শুধু একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন না, বরং বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয় ছিলেন।

নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে রাজ্জাকের প্রভাবের কথা উল্লেখ করে শাকিব বলেন, বিশেষ করে তিনি ছিলেন তার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ, পরামর্শ ও ভালোবাসা দিয়ে রাজ্জাক তাকে আগলে রেখেছেন।

শাকিব আরও স্মরণ করেন, দীর্ঘদিন দেখা না হলেও রাজ্জাক কীভাবে যেন বুঝতে পারতেন তিনি কেমন আছেন কিংবা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন। তাই নায়করাজকে হারানোর বেদনা তার কাছে নিজের অভিভাবক হারানোর মতোই ব্যক্তিগত।

শাকিবের ভাষায়, রাজ্জাক নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনো তার পথচলার অনুপ্রেরণা হয়ে আছে।

কিংবদন্তি এই অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব খান বলেন, বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ রাজ্জাক ততদিন মানুষের হৃদয়ে ও বাংলাদেশের চলচ্চিত্রের অহংকার হয়ে বেঁচে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork