1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:১৪|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 191 Time View

আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের মর্যাদা পুনরুদ্ধারে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে নজিরবিহীন দুর্নীতি ও ত্রুটির রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই কলঙ্কিত অধ্যায় মুছে ফেলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসকদের রিটার্নিং অফিসার হিসেবে সুদৃঢ় ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৪ মে) জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আমলাতন্ত্রের চিরাচরিত ভাবমূর্তি পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, গণতন্ত্রকে প্রকৃত অর্থে অর্থবহ করতে হলে রাষ্ট্রের ব্যুরোক্রেসিকে জনবান্ধব হতে হবে। সরকারি কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তনের তাগিদ দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, আগামী দিনের আমলারা জনগণের ওপর শাসনকারী কোনো শাসক হবেন না, বরং তারা বিনয়ী সেবকের ভূমিকায় অবতীর্ণ হবেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের অসীম ত্যাগ ও রক্তক্ষয়ের কথা স্মরণ করে তিনি বলেন, এ দেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রকামী এবং তাদের এই ত্যাগের মর্যাদা রক্ষা করা প্রশাসনের পবিত্র দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, সংসদই হচ্ছে সব গণতান্ত্রিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদে যুক্তি-তর্কের মাধ্যমে যে বিতর্ক হয়, তা সংসদকে দুর্বল নয় বরং আরও শক্তিশালী ও কার্যকর করে তোলে। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনে করিয়ে দেন যে, সংসদ যে আইন প্রণয়ন করে, তার সফল বাস্তবায়ন নির্ভর করে নির্বাহী বিভাগের দক্ষতা ও আন্তরিকতার ওপর।

একইসঙ্গে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এমপি বলেন, জেলা প্রশাসকরা হচ্ছেন সরকার ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের প্রধান সেতুবন্ধন। মাঠ পর্যায়ে সরকারের নীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিসিদের বিকল্প নেই।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের তাদের মতামত তুলে ধরেন। রাঙামাটির জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং রাজশাহীর বিভাগীয় কমিশনার এ এন এম বজলুর রশীদ মাঠ প্রশাসনের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আলোচনা পর্ব শেষে স্পিকার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি সৌজন্য ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork