1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:৫৪|
শিরোনামঃ
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ২৪, ২০২৬,
  • 2 Time View

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া দেশের যেকোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বাধা নেই।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। একই সঙ্গে বিগত সরকারের সময়ে কথা বলার কারণে লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের গ্রেপ্তারের যে সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেখান থেকে বেরিয়ে এসেছে।

গুম প্রতিকার ও প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগের খসড়াগুলো পর্যালোচনা করে বেশ কিছু অস্পষ্টতা পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে আইনগুলো নতুনভাবে সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসব আইন নিয়ে সরকার আইন বাতিল বা আটকে দিচ্ছে—এমন প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, সরকারি বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে মানবাধিকার কমিশনের তদন্তের সুযোগ থাকবে। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা ভুক্তভোগী না হন, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আইন প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রে একদিকে যেমন অপরাধের বিচার নিশ্চিত করতে হবে, অন্যদিকে নিরপরাধ মানুষের অধিকারও সুরক্ষিত রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork