1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ - dailydeshkantha
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? জাতীয় স্মৃতিসৌধে রিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন ও দোয়া দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬,
  • 31 Time View

অনলাইন নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি।

মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সুরক্ষা ও দায় নির্ধারণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যাদেশ নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করা হয়।

কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ কমিটির বৈঠকে প্রশাসনিক ও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ এবং দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।

এছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪; জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪ ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সংসদ সচিবালয় জানায়, কমিটি আলোচ্য অধ্যাদেশগুলোর প্রয়োজনীয়তা ও যথার্থতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে একটি বিস্তারিত রিপোর্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করবে। এছাড়া অবশিষ্ট অধ্যাদেশগুলো নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork