1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক - dailydeshkantha
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| বিকাল ৫:০৯|
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত ইসরায়েলের সেনা-সদরদপ্তর, পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি ইরানের নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক পাঁচ দিনে কত আয় করল প্রিন্স? জাতীয় স্মৃতিসৌধে রিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা নিবেদন ও দোয়া দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা. জুবাইদা রহমান: শিশুস্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরলেন

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ইউএনওর বক্তব্যে বিতর্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
  • 19 Time View

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ইউএনও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। বিষয়টি উপস্থিতদের একাংশের নজরে এলে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় আলোচনা-সমালোচনা। এছাড়াও, তিনি প্রচলিত “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান উচ্চারণ না করে “বাংলাদেশ চিরজীবী হোক” মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্টু আলী, মধু মিয়া এবং লাভলু মন্ডলসহ অনেকে। তারা বলেন, “২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় ও সংবেদনশীল দিনে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যে এমন বিতর্ক তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক। এর চেয়েও বেশি উদ্বেগজনক বিষয় হলো—তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নাম পর্যন্ত উল্লেখ করেননি। এটি কেবল ইতিহাসের প্রতি অবিচার নয়, বরং দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতিকে আঘাত করেছে।”

এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে দেশের স্বাধীনতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়। নেতা-কর্মীরা এ নিয়ে অভিযোগের তুললে বিষয়টি ইউএনও সাহেব কে জানানো হয়েছে।”

অন্যদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার মহান ঘোষকের নাম না নেওয়ার বিষয়টি প্রথমে ছাত্রদল নেতাদের নজরে আসে এবং এতে নেতাকর্মীসহ সাধারণ মানুষেরা অত্যন্ত দুঃখ পেয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তার বক্তব্যের মধ্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি, তাই আমিও উল্লেখ করিনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork