1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - dailydeshkantha
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| দুপুর ২:২৯|

খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 80 Time View
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ের কালাডেবা সুইচ গেটে গোসল করতে নেমে মো. নিরব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় লামকুপাড়া এলাকার মো. লিটনের ছেলে এবং পঞ্চম শ্রেণির ছাত্র।

 

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব তার বাবার বন্ধুর ছেলেসহ তিনজন মিলে কালাডেবা সুইচ গেটে ঘুরতে যায়। পরে তারা পানিতে নামলে নিরব নিখোঁজ হয়ে যায়।

 

খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে উদ্ধারকাজ শুরু হয়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গভীর পানিতে ডুবে নিরবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork