1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:১৮|
শিরোনামঃ
প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার

প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩১, ২০২৬,
  • 16 Time View

নিজস্ব প্রতিবেদক: সামাজিক উন্নয়ন, মানবসেবা ও প্রজন্ম গঠনের প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায় জগদল গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সদস্যরা তাদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। এসব মতামত সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় বক্তারা বলেন, “এসো মানবতার কল্যাণে কাজ করি, মিলে মিশে সুন্দর সমাজ গড়ি”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং যুব উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সদস্যদের জন্য বিভিন্ন আকর্ষণীয় আয়োজন করা হয়। স্মারক হিসেবে সবাইকে চাবির রিং প্রদান করা হয়। এছাড়া লটারির মাধ্যমে ১০ জন সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা সদস্যদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন। দিনব্যাপী এ আয়োজনে সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও বন্ধনের এক অনন্য পরিবেশ উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সংগঠনের উদ্যোগে ‘প্রজন্ম পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী, পাঠক ও তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাঠাগারের উদ্বোধনের ধারাবাহিকতায় আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠান শেষে সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের বিশ্বাস, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ সমাজ গঠনে প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork