1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পটুয়াখালী ভার্সিটিতে, ১৪ কর্মকর্তার নিয়োগে দুর্নীতির গুঞ্জন, তদন্তে দুদক - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৬:২০|
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন ইলিশ রক্ষায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূল জুড়ে কড়া নজরদারি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পটুয়াখালী ভার্সিটিতে, ১৪ কর্মকর্তার নিয়োগে দুর্নীতির গুঞ্জন, তদন্তে দুদক

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 77 Time View
পটুয়াখালী ভার্সিটিতে, ১৪ কর্মকর্তার নিয়োগে দুর্নীতির গুঞ্জন, তদন্তে দুদক
পটুয়াখালী ভার্সিটিতে, ১৪ কর্মকর্তার নিয়োগে দুর্নীতির গুঞ্জন, তদন্তে দুদক

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি, প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১৪ জন কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়োগসংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়েছে সংস্থাটি। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যেসকল কর্মকর্তার নিয়োগপত্র চাওয়া হয়েছে, তাঁরা হলেন-ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন সুমন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপ-পরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপ-পরিচালক রাজিব মিয়া, প্রকিউরমেন্ট অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াছ,ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আমিনুর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধব চন্দ্র দাস ও উপ-পরিচালক (অডিট) মনিরুজ্জামান খান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো ইকতিয়ার উদ্দিন বলেন, দুদকের অনুরোধ অনুযায়ী নথি প্রস্তুত করা হচ্ছে। তবে একসঙ্গে অনেক তথ্য চাওয়া হয়েছে, এজন্য আমরা কিছুটা সময় বাড়ানোর আবেদন করেছি।’ দুদক সূত্র জানায়, তদন্ত কর্মকর্তা উপ -পরিচালক তানভীর আহমে আহমেদ বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে থাকায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ -পরিচালক তানভীর আহমেদকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো চিঠিতে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশাসনিক অনুমোদন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছাড়পত্র, আবেদনকারীদের তালিকা ও বাছাই/নির্বাচনী কমিটির তালিকা জমা দিতে বলা হয়েছে।।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork